সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে
প্রকাশিত তথ্যে দেখা গেছে, আইফোন ৬ এ যুক্ত করা হচ্ছে মোবাইল পেমেন্ট সুবিধা।
আর এই
সেবা প্রদান করতে বিভিন্ন ক্রেডিট কার্ড ব্র্যান্ড যেমন- ভিসা, মাস্টার কার্ড এবং আমেরিকান
এক্সপ্রেস-এর সাথে যুক্ত হতে চলেছে অ্যাপল ।
সম্ভবত আগামী ৯ তারিখে অনুষ্ঠেয় অ্যাপল ইভেন্টে এটির ঘোষণা দেওয়া হতে পারে। আর
এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ফ্লিন্ট সেন্টারে। ১৯৮৪ সালে একই জায়গায় উন্মুক্ত করা
হয়েছিল বিখ্যাত ম্যাকিনটোশ কম্পিউটার।
নতুন যুক্ত করা এই ফিচারের মাধ্যমে অ্যাপল টাচ আইডি এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা
এনএফসি প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট কোন স্টোরের বিল পরিশোধ করা যাবে।
আর
প্রতিষ্ঠানটির জন্য এই সার্ভিস চালু করার পেছনে কিছু কারণও রয়েছে।
বর্তমানে অ্যাপল
এর হাতে
রয়েছে প্রায় ৮০০ মিলিয়ন ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের তথ্য। আর এই পেমেন্ট ব্যবস্থার
ফলে প্রতিষ্ঠানটির আয়ও বৃদ্ধি পাবে।
তবে একই ধরণের আরেকটি সেবা গুগল এর আগেই
চালু করেছে যা গুগল ওয়ালেট নামে পরিচিত।

No comments:
Post a Comment